1. admin@thedailyagnikontho.com : admin :
রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে ফার্স্ট এইড বক্স দিল ছাত্রদল - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে ফার্স্ট এইড বক্স দিল ছাত্রদল

রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে ফার্স্ট এইড বক্স দিল ছাত্রদল

রাজধানীর বিভিন্ন ট্রাফিক পুলিশ বক্সে প্রাথমিক চিকিৎসা সুবিধার জন্য ফার্স্ট এইড বক্স দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শুক্রবার এই কার্যক্রমের উদ্বোধন করেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ডা. এম এ তাইফুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ২৬ নম্বর দফায় ‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা’ নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এসময় ডা. তাইফুল হক বলেন, ‘প্রতিদিন রাস্তায় নানা দুর্ঘটনার শিকার হন সাধারণ মানুষ। ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরাও শারীরিকভাবে আহত হন। হাসপাতালে পৌঁছানোর আগে জরুরি মুহূর্তে যাতে প্রাথমিক চিকিৎসা নিতে পারেন, সেই লক্ষ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি। তিনি আরও বলেন, ‘জনকল্যাণমুখী কার্যক্রমে বিএনপি ও ছাত্রদল সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রাথমিক চিকিৎসার এসব বক্সে ব্যান্ডেজ, ওষুধ, জীবাণুনাশকসহ প্রয়োজনীয় উপকরণ রাখা হয়েছে। এগুলো সরাসরি ট্রাফিক পুলিশ সদস্যদের হাতে হস্তান্তর করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতা মোহাম্মদ আশরাফ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com