1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: এ্যানি - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: এ্যানি

অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি এবং টেন্ডারবাজিসহ যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি এবং টেন্ডারবাজিসহ যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড কেউ মেনে নেবে না। কোনও অবস্থাতেই তা হতে দেওয়া হবে না। এই ধরণের অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আজ বিকেলে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়ামে সদর বিএনপি পূর্ব প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ্যানি এ সতর্ক বার্তা দেন।

একটি স্বার্থান্বেষী মহল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আসন্ন নির্বাচন বানচাল করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘কোনও ষড়যন্ত্রই সফল হবে না। ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করা হবে। জাতীয় নির্বাচনকে বিএনপির প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরে এ্যানি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে টিমওয়ার্কের মাধ্যমে প্রতিটি ঘরে-ঘরে পৌঁছানোর পরামর্শ দিয়েছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নির্দেশনা দল বাস্তবায়ন করছে।

প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সচিব ইসমাইল জবি উল্লাহ, সভাপতিত্ব করেন- সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ। অন্যান্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজান।

ভিপি হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, এডভোকেট হারুনুর রশিদ বেপারী এবং বিএনপির পৌরসভা শাখার সভাপতি রেজাউল করিম লিটন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com