1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
আওয়ামী দোসরদের সঙ্গে বিএনপির আঁতাত নেই: রুহুল কবির রিজভী - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
আওয়ামী দোসরদের সঙ্গে বিএনপির আঁতাত নেই: রুহুল কবির রিজভী

আওয়ামী দোসরদের সঙ্গে বিএনপির আঁতাত নেই: রুহুল কবির রিজভী

আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই- এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এ মন্তব্য করেন।

তিনি বলেন, নিউইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে আওয়ামী দোসররা এমন কর্মকাণ্ডের সাহস পেত না। সরকার কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তাদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে এবং বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কে রিজভী অভিযোগ করে বলেন, দুদক অর্থ লুটপাটকারীদের টাকা ফেরত আনতে পারেনি, বিচারও করতে পারেনি।

তাদের কার্যক্রম দৃশ্যমান নয়, অথর্ব অবস্থায় আছে। নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে লাঞ্চিত করা হয়েছে এমন খবরকে অপপ্রচার আখ্যা দিয়ে রিজভী বলেন, এসব মিথ্যা ও ভিত্তিহীন। এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপির সিনিয়র নেতা রিজভী নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com