1. admin@thedailyagnikontho.com : admin :
দুর্গাপূজায় নিরাপত্তার জন্য সারাদেশে র‌্যাবের ২৮১টি টহল দল মোতায়েন থাকবে - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
দুর্গাপূজায় নিরাপত্তার জন্য সারাদেশে র‌্যাবের ২৮১টি টহল দল মোতায়েন থাকবে

দুর্গাপূজায় নিরাপত্তার জন্য সারাদেশে র‌্যাবের ২৮১টি টহল দল মোতায়েন থাকবে

দুর্গাপূজা উপলক্ষ্যে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় ৯৪টিসহ সারা দেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ২৮১ টি টহল দল মোতায়েন থাকবে। আজ শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় র‌্যাব পূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও মোবাইল টহল কার্যক্রম জোরদার করেছে।

এতে বলা হয় সারাদেশে সর্বমোট ৩১ হাজার ৫২৬ টি পূজামণ্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে যে-কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ফোর্সেস দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত মোবাইল টহল দল সক্রিয় থাকবে।

র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এতে বলা হয়, কেউ যদি দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্প্রীতি নষ্টের চেষ্টা করে, র‌্যাব তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। অন্যান্য বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালিত হবে। র‌্যাব অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com