শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও ভারত। সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে ভারত।
হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং ও হার্ষিত রানার জায়গায় একাদশে ফিরেছেন জসপ্রিত বুমরাহ, শিবম দুবে ও রিঙ্কু সিং।সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ নিয়ে খেলতে নেমেছে পাকিস্তান। এবারের আসরে গ্রুপ পর্বে এবং সুপার ফোরে পাকিস্তানকে যথাক্রমে ৭ ও ৬ উইকেটে হারিয়েছিল ভারত।
ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপে ২১ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এরমধ্যে ভারতের জয় ১২টিতে এবং পাকিস্তান জিতেছে ৬বার। ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টিতে ১৫বারের মোকাবেলায় ভারত ১২ বার ও পাকিস্তান ৩ বার জিতেছে।
ভারত একাদশ : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
পাকিস্তান একাদশ : সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হুসেন তালাত, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
Leave a Reply