1. admin@thedailyagnikontho.com : admin :
শেরপুরে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নাঈম - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
শেরপুরে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নাঈম

শেরপুরে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নাঈম

গত সোমবার গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নেভাতে যান টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) ও তার দল। আগুন নেভানোর এক পর্যায়ে অপর দুই সহযোগীকে আগুনের হাত থেকে রক্ষা করতে গেলে রাসায়নিক বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হন ফায়ার ফাইটার নাঈম।

তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়।পরে তাকে জাতীয় বার্ণ ইউনিটে ভর্তি করা হলে শনিবার সকাল ১০টায় তার মৃত্যু হয়। নাঈমের মৃত্যুর খবর জেনে তার গ্রামের বাড়ি শেরপুরের নকলার লাভা গ্রামের খন্দকার পাড়ায় তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। শনিবার রাত ৯টায় জান্নাতুল নাঈমকে বহনকারী ফ্রিজিং গাড়ি লাভার খন্দকার পাড়ায় প্রবেশ করলে, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।

নাঈমকে ময়মনসিংহের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মহাপরিচালকের পক্ষে দেওয়া হয় শ্রদ্ধাঞ্জলি। রাত দশটায় জানাজা নামাজ শেষে খন্দকার বাড়ির পারিবারিক গোরস্থানে চির নিদ্রায় শায়িত হন ফায়ার ফাইটার নাঈম।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ আগস্ট খন্দকার জান্নাতুল নাঈম বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। চাকরি জীবনে স্টেশন অফিসার হিসেবে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রাম ও সর্বশেষ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com