1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
শিক্ষা খাতের উন্নয়নে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ প্রয়োজন: এনইউ উপ-উপাচার্য - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শিক্ষা খাতের উন্নয়নে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ প্রয়োজন: এনইউ উপ-উপাচার্য

শিক্ষা খাতের উন্নয়নে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ প্রয়োজন: এনইউ উপ-উপাচার্য

শিক্ষা খাতের উন্নয়নে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা ও জাতীয় বাজেটে শিক্ষাখাতে যে বরাদ্দ দেওয়া হয়, তা দিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন সম্ভব নয়। আজ সোমবার রাজধানীর মগবাজারে দৈনিক শিক্ষা ডট কমের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অধ্যাপক আমানুল্লাহ বলেন, শিক্ষা খাতে জিডিপির বর্তমান বরাদ্দ মাত্র ১.৭১ শতাংশ। বাংলাদেশের সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জনকারী দেশগুলো শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এবং শিক্ষায় বিনিয়োগ করে অনেক দূর এগিয়ে গেছে।তিনি বলেন, রাষ্ট্র শিক্ষাকে যথাযথ গুরুত্ব না দেওয়ায় দেশে শিক্ষকদের মর্যাদা কমে গেছে। এই অবস্থার পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে অধিভুক্ত কলেজগুলোর নতুন পরিচালনা পর্ষদে শিক্ষকদের গুরুত্ব দিয়েছে এবং প্রশিক্ষণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উপ-উপাচার্য আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির পাঠ্যসূচি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্নাতক (সম্মান) পর্যায়ে আইসিটি ও ইংরেজি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। দেশকে এগিয়ে নিতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে তিনি দ্রুত শিক্ষা কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন ইআরআই-এর চেয়ারম্যান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. সদরুদ্দিন আহমদ, অধ্যক্ষ পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মাজহারুল হান্নান এবং শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামশেদ আলম।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে কাজ করছে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই)। শিক্ষাখাতের মূল অংশীজন-শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিয়ে তৈরি সুপারিশমালা ভবিষ্যৎ সরকারের কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে এসব সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com