1. admin@thedailyagnikontho.com : admin :
জাতীয় চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে চ্যাম্পিয়ন স্বাগতিক গোপালগঞ্জ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায় সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর প্যারিসে জি-৭ ভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক স্মার্ট প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রাথমিক প্রতিমন্ত্রী বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহী ইউনিভার্সিটি অব ক্যানবেরা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের জনগণ এখন আর কোনো অন্যায়ের বিরুদ্ধে পিছপা হবে না: এটিএম আজহারুল পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক
জাতীয় চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে চ্যাম্পিয়ন স্বাগতিক গোপালগঞ্জ

জাতীয় চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে চ্যাম্পিয়ন স্বাগতিক গোপালগঞ্জ

তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক গোপালগঞ্জ। পুরুষ বিভাগে ফাইনালে তারা সহজেই ঢাকা দলকে এবং নারী বিভাগে ফরিদপুর দলকে পরাজিত করে শিরোপা জিতেছে। বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে অনুষ্ঠিত মধুমতি জোনের পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে গোপালগঞ্জ ৪২-২৪ পয়েন্টে ঢাকাকে পরাজিত করে শিরোপা জয় করে।

তবে ফাইনালে সহজ জয় পেলেও, এর আগে দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে। মাত্র এক পয়েন্টের ব্যবধানে শ্বাসরুদ্ধকর ম্যাচটি জিতে নেয় ঢাকা। তারা ৪৫-৪৪ পয়েন্টে নারায়ণগঞ্জকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।পুরুষ বিভাগের সাফল্যের পাশাপাশি মধুমতি জোনের নারী বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ।

ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ফরিদপুর। গোপালগঞ্জের মেয়েরা ৩০-১২ পয়েন্টে ফরিদপুরকে পরাজিত করে শিরোপা জয়ের উল্লাস করে। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।

একই ভেন্যুতে অনুষ্ঠিত ধানসিঁড়ি জোনের খেলায় পুরুষ বিভাগে জয় পেয়েছে বরিশাল ও বাগেরহাট। প্রথম খেলায় বরিশাল ৫২-৪০ পয়েন্টে বাগেরহাটকে পরাজিত করে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাগেরহাট। তারা ৫৪-৩৭ পয়েন্টের ব্যবধানে বরগুনাকে পরাজিত করে।ধানসিঁড়ি জোনের নারী বিভাগে মাদারীপুর ২৫-২০ পয়েন্টে বরিশালকে পরাজিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com