1. admin@thedailyagnikontho.com : admin :
সাংবাদিকদের ওপর হামলাকারীকে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
সাংবাদিকদের ওপর হামলাকারীকে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার

সাংবাদিকদের ওপর হামলাকারীকে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় টেলিভিশন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের ব্যাপারে দলমতের ঊর্ধ্বে থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। তিনি বলেছেন, এই ঘটনায় হামলাকারী যতই প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে।আজ মঙ্গলবার চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাটি এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়াও পাহাড়ের আঞ্চলিক বাহিনীগুলোর সঙ্গে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের যোগসূত্র তৈরি হয়েছে, যা দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি। এ সময় তিনি সন্ত্রাসীদের মুখোশ উন্মোচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিক শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, সোহাগ কুমার বিশ্বাস, লতিফা আনসারী রুনা, আকরাম হোসেন, মুজিবুল হক, আহমেদ রাকিব, সাইফুল ইসলাম এবং ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, এখন টিভির ব্যুরো প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)-এর আহ্বায়ক হোসাইন জিয়াদ, সিটিআরএন-এর যুগ্ম আহ্বায়ক একে আজাদ, নির্বাহী সদস্য আরিচ আহমেদ শাহ ও সৈয়দ তাম্মিম মাহামুদসহ চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা।

হামলার শিকার সাংবাদিক হোসাইন জিয়াদ জঙ্গল সলিমপুরে সংঘটিত হামলার বর্ণনা দিয়ে বলেন, এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। মতবিনিময় শেষে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)-এর পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com