1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সিলেটে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি, লোকো মাস্টারসহ বরখাস্ত ২ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
সিলেটে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি, লোকো মাস্টারসহ বরখাস্ত ২

সিলেটে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি, লোকো মাস্টারসহ বরখাস্ত ২

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুতের ঘটনায় ট্রেনটির লোকো মাস্টারসহ দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিকেলে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। সাময়িক বরখাস্তরা হলেন, ট্রেনটির লোকোমাস্টার (চালক) মো. ইলিয়াস ও সহকারী লোকোমাস্টার জহিরুল ইসলাম নোমান।

মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ইঞ্জিন ও তিনটি বগিসহ লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস। এতে চালকসহ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষ চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটির সদস্যরা হলেন, রেলওয়ের ঢাকা অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় প্রকৌশলী-২, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।জানা যায়, মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে কালনী এক্সপ্রেস সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ৬টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসকে মোগলাবাজারে ক্রসিং করার কথা ছিল।

সে অনুসারে কালনি এক্সপ্রেস মোগলাবাজার স্টেশনে বিপরীত দিক থেকে আসা উদয়ন এক্সপ্রেসকে অতিক্রম করে। সিলেটগামী উদয়ন এক্সপ্রেসকে মোগলাবাজারে রেল ক্রসিংয়ের লুপ লাইনে থামার সিগন্যাল দেওয়া হয়।কিন্তু চালক সিগন্যাল না মেনে লুপ লাইন দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এতে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এই ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। জরুরি মেরামত শেষে সকাল ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে যায় কালনি এক্সপ্রেস।

দুর্ঘটনার বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ট্রেনটির লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এই সময় রেললাইনের আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com