1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
শালিখায় মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে ২ জন নিহত - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শালিখায় মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে ২ জন নিহত

শালিখায় মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে ২ জন নিহত

মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি বাজারের কাছে মোটরসাইকেল ও ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তালখড়ি বাজারের কাছাকাছি স্থানে একটি পালসার মোটরসাইকেল ও একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে নসিমনটি উলটে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারীর ওপর পড়ে।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবু হুরায়রা (২১) ও অজ্ঞাতনামা পথচারীর মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর আরোহী রিফাত (১৯) গুরুতর আহত হন। দুর্ঘটনার পর নসিমন চালক পালিয়ে যায়।নিহত আবু হুরায়রা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাকের বিশ্বাসের পুত্র। আহত রিফাত একই ইউনিয়নের কুশখালি গ্রামের হাফিজুর রহমানের পুত্র।

তারা দুজনই পেশায় ডেকোরেশন কর্মী এবং চতুরবাড়িয়া বাজারে তাদের একটি দোকান রয়েছে। জানা যায়, তারা মোটরসাইকেলে করে আড়পাড়া থেকে চতুরবাড়িয়া যাচ্ছিলেন। পথে তালখড়ি বাজারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত রিফাতকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি মিয়া জানান, নসিমন চালককে আটকের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতদের মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com