1. admin@thedailyagnikontho.com : admin :
দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান - দৈনিক অগ্নিকন্ঠ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সর্বশেষ :
আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায় সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর প্যারিসে জি-৭ ভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক স্মার্ট প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রাথমিক প্রতিমন্ত্রী বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহী ইউনিভার্সিটি অব ক্যানবেরা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের জনগণ এখন আর কোনো অন্যায়ের বিরুদ্ধে পিছপা হবে না: এটিএম আজহারুল পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক
দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান

দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান

সিরিজের দ্বিতীয় ওয়ানডে জয়ের জন্য বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৪৪.৫ ওভারে ১৯০ রানে অলআউট হয় আফগানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান। আবু ধাবির জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ১১ রান করা রহমানুল্লাহ গুরবাজকে শিকার করেন বাংলাদেশ পেসার তানজিম হাসান সাকিব।নবম ওভারে প্রথম আক্রমণে এসেই উইকেট তুলে নেন স্পিনার তানভীর ইসলাম। তিন নম্বরে নামা সেদিকুল্লাহ আতালকে ৮ রানে শিকার করেন তিনি।

দলীয় ৬৫ রানে পায়ের ইনজুরিতে আহত অবসর নেন ব্যক্তিগত ৯ রানে থাকা রহমত শাহ। তার ফেরার পর দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। ৪ রান করা আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদিকে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচের জয়ের নায়ক আজমতুল্লাহ ওমারাজাইকে রানের খাতা খুলতে দেননি আরেক স্পিনার রিশাদ হোসেন। এতে ৭৯ রানে ৪ উইকেট হারায় আফগানিস্তান।পঞ্চম উইকেটে ৩৯ রানের জুটিতে আফগানিস্তানের রান ১শ পার করেন জাদরান ও নবি। এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরির দেখা পান ৭০ বল খেলা জাদরান।

৩০তম ওভারের প্রথম বলে নবিকে শিকার করে জুটি ভাঙেন তানজিম। ২২ রান করেন নবি। এরপর নাঙ্গোলিয়া খারোতেকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন জাদরান। এই জুটি ৩৬ রানের বেশি যোগ করতে পারেনি। ১৩ রানে রান আউট হন খারোতে।রশিদ খানকে ১ রানে শিকার করে দ্বিতীয় উইকেটের দেখা পান মিরাজ। ১৫৭ রানে সপ্তম উইকেট পতনের পর আফগানিস্তানের রানের গতি বাড়ান জাদরান ও এএম গাজানফর। অষ্টম উইকেটে ৩২ বলে ৩১ রান তুলে আফগানদের ২শ রানের কাছাকাছি নিয়ে যান তারা। কিন্তু ২ রানের ব্যবধানে জাদরান ও গাজানফর আউট হলে আফগানদের ২শ রান পাওয়া হুমকির মুখে পড়ে।

কারণ ১৯০ রানে নবম উইকেট হারায় আফগানরা। এসময় শেষ ব্যাটার হিসেবে ক্রিজে ফিরেন ১৫তম ওভারে আহত অবসর নেওয়া রহমত। কিন্তু ১ বলের বেশি খেলতে পারেননি তিনি। পায়ের ইনজুরিতেই হুইলচেয়ারে মাঠ ছাড়েন রহমত। এতে ৪৪.৫ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।মিরাজের তৃতীয় শিকার হয়ে ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন জাদরান। ১৪০ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ৯৫ রান করেন জাদরান।১০ ওভারে ৪২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার মিরাজ। এছাড়া রিশাদ-তানজিম ২টি করে এবং তানভীর ১ উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com