1. admin@thedailyagnikontho.com : admin :
আওয়ামী লীগের দুর্নীতির কারণে সার কারখানা বন্ধ হয়ে গেছে: ড. মঈন খান - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
আওয়ামী লীগের দুর্নীতির কারণে সার কারখানা বন্ধ হয়ে গেছে: ড. মঈন খান

আওয়ামী লীগের দুর্নীতির কারণে সার কারখানা বন্ধ হয়ে গেছে: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত সময় আওয়ামী সরকার এতোটাই লুটপাট ও দুর্নীতিগ্রস্ত ছিল যে— জেলায় দু’টি সচল সার কারখানা ভেঙে একটি করেছে। যেটি তৈরি করতে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দুর্নীতির জন্যই তারা নতুন সার কারখানা তৈরি প্রকল্প গ্রহণ করে চালু থাকা দু’টি সার কারখানা ভেঙে ফেলেছে।

আজ রোববার বিকেলে জেলার পলাশে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমবাশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল মঈন খান বলেন, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পটি উদ্বোধনের সময় মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারা কারখানাটি উৎপাদনে না এনে অন্য সার কারখানা থেকে সার এনে কারখানাটির উৎপাদন চালুর উদ্বোধন দেখিয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশকে সত্যিকারার্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ না হলে বাংলাদেশের উন্নতি সম্ভব না। যে বৈষম্য দূর করতে হাজার হাজার ছাত্রজনতা জীবন দিয়েছিল, সেই বৈষম্য দূর করতে হবে। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারে আসতে পারলে বৈষম্য দূর করে দেশের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, নরসিংদী বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা ও ঘোড়াশাল বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com