1. admin@thedailyagnikontho.com : admin :
নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ

নরসিংদী জেলায় একটি অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

দগ্ধ শ্রমিকরা হলেন, দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) এবং সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। এছাড়া আরও চারজন শ্রমিক সামান্য দগ্ধ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচদোনা এলাকায় দীর্ঘদিন ধরে কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে এই ব্যাটারি কারখানাটি পরিচালিত হয়ে আসছে। পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হয় এ কারখানাটিতে।

রোববার সকালে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির জানান, সকালে পাঁচদোনা এলাকা থেকে সাতজন দগ্ধ রোগীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দু’জনের শরীরের ৬০ শতাংশ ও একজনের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। প্রাথমিকভাবে ৭ জন আহত হওয়ার খবর পেয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com