1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
নেত্রকোণায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
নেত্রকোণায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত

নেত্রকোণায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সুপার ৩২ পর্বের খেলা নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা শহরের নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় নেত্রকোণা ও জামালপুর জেলা দল।

খেলা শুরুর ১৬ মিনিটে নেত্রকোণার পক্ষে প্রথম গোল করেন বিজয়। দ্বিতীয়ার্ধে ৮৬ মিনিটে কামরুলের গোলের সুবাদে ২-০ গোলের জয় নিশ্চিত হয় নেত্রকোণার। এর আগে নিজেদের মাঠে হোম ম্যাচে জামালপুর ২-০ গোলে এগিয়ে ছিল। ফিরতি লীগে দুই দলই সমান ব্যবধানে জেতায় ফলাফল নির্ধারনে টাইব্রেকারের প্রয়োজন হয়।

টাইব্রেকারে ৪-২ গোলে জামালপুরকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় নেত্রকোণা। খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নেত্রকোণার গোলকিপার আসিফ। এই জয়ের মাধ্যমে নেত্রকোণা জেলা দল জায়গা করে নিয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের সুপার-১৬ পর্বে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে দশ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাফিকুজ্জামান। এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তারসহ জেলা ক্রীড়া অফিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com