1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না: দুদু - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না: দুদু

আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না: দুদু

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ এখন ইতিহাস, তারা আর কখনো সক্রিয় রাজনীতিতে ফিরতে পারবে না। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন ইতিহাসের একটি অধ্যায় মাত্র। তারা পুনরায় রাজনৈতিক ময়দানে ফিরবে আমি এমনটা মনে করিনা। একইভাবে সচেতন জনগণও এটাই বিশ্বাস করে। কেবল মাঝে মাঝে মিছিল বা সমাবেশ করলেই কোনো সংগঠন টিকে থাকতে পারে না।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আফসার আহমেদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওয়ামী লীগ ও দলটির প্রধান শেখ হাসিনার সমালোচনা করে দুদু বলেন, ‘সময়ই একদিন শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করবে।

গণহত্যা এবং দেশের সম্পদ লুণ্ঠন করার পরেও অনুশোচনা বা ক্ষমা না চেয়ে রাজনীতিতে থাকা কতটা লজ্জাজনক! তিনি বা তার দল কেউই ক্ষমা চাননি, তারপরও তারা এখনও রাজনীতি করতে চান। এটা অবিশ্বাস্য। দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে দেরি হচ্ছে এবং বিএনপিকে ঠেকানোই এর মূল উদ্দেশ্য বলে দাবি করেন দুদু। দুদু বলেন, ‘বিএনপি এখন জনপ্রিয়তার শীর্ষে। নির্বাচন তিন মাসের মধ্যেই হতে পারত, কিন্তু বিএনপির গতি রোধ করতে অকারণে তা স্থগিত করা হয়েছে।

নির্বাচন যখনই হোক জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে এবং আগামী সরকার বিএনপিই গঠন করবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যতদিন থাকবে, গণতন্ত্র টিকে থাকবে; স্বৈরাচার আর ফিরে আসবে না। গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে দুদু বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন দেশ ও স্বার্থান্বেষী মহল গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তাই আমাদের ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করতে হবে।

ফাউন্ডেশনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-তথ্য সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বিএনপির সহ-শিক্ষা সম্পাদক হেলেন জেরিন খান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন এবং কৃষক দলের ধর্মবিষয়ক সম্পাদক কাজী কাদের সিদ্দিকী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com