1. admin@thedailyagnikontho.com : admin :
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান। লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে।

একই সঙ্গে ব্যাটালিয়নের দায়িত্বাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবায়ও অভিযান চালানো হয়। এসব অভিযানে মোট দুই কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে কুমিল্লা সীমান্ত থেকেই বিপুল পরিমাণ ভারতীয় উন্নত মানের শাড়ি, কসমেটিকস, খাদ্য সামগ্রী ও আতশবাজি উদ্ধার করা হয়। মোট জব্দকৃত পণ্যের মধ্যে এক কোটি ৫০ লাখ টাকার ভারতীয় শাড়ি এবং এক কোটি টাকার কসমেটিকস, খাদ্য সামগ্রী ও অন্যান্য পণ্য রয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

অধিনায়ক জিয়াউর রহমান বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে। তিনি আরও বলেন, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com