1. admin@thedailyagnikontho.com : admin :
মিরপুরে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃতদেহ শনাক্তের দাবি স্বজনদের - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
মিরপুরে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃতদেহ শনাক্তের দাবি স্বজনদের

মিরপুরে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃতদেহ শনাক্তের দাবি স্বজনদের

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে আগুনের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা ১৬ জনের মরদেহের মধ্যে ১০ জনকে তাদের আত্মীয়-স্বজনরা শনাক্ত করতে পেরেছেন। আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন।

গতকাল মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মো. আসাদুজ্জামান বলেন, মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃতদেহ আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেয়েছি। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। মরদেহগুলো আগুনে পুড়ে এমন অবস্থা হয়েছে, শনাক্ত করাটা খুব কঠিন।

তবে কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ও পুলিশ নিশ্চিত হলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। তিনি আরো বলেন, সকল মৃতদেহের মুখ বিকৃত হয়ে গেছে। ডিএনএ নমুনা রেখে মরদেহ হস্তান্তর করা হবে। যেসব মরদেহের দাবি কেউ করবে না, সেগুলো আমরা কয়েকদিন দেখব। তারপর হয়তো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

পরিচালক বলেন, মিরপুর থানা-পুলিশ এটা নিয়ে কাজ করছে। পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তারা দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। মরদেহগুলো প্রশাসনের সহায়তায় যত দ্রুত সম্ভব স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com