1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ইংল্যান্ডের বিপক্ষে ১২ বছরের খরা কাটাতে চায় নিউজিল্যান্ড - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ইংল্যান্ডের বিপক্ষে ১২ বছরের খরা কাটাতে চায় নিউজিল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে ১২ বছরের খরা কাটাতে চায় নিউজিল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘ ১২ বছর যাবৎ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারার খরা কাটানোর লক্ষ্য নিয়ে কাল মাঠে নামছে নিউজিল্যান্ড। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মরিয়া ইংল্যান্ড। ক্রাইস্টচার্চে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টায়। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ড সফরে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল কিউইরা। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিনবার সিরিজ খেলেছে নিউজিল্যান্ড।

দু’বার হেরেছে এবং একবার করেছে ড্র। ২০১৫ সালে ইংল্যান্ড সফরে এক ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এবং ২০১৯ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারে নিউজিল্যান্ড। আর সর্বশেষ ২০২৩ সালে ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করে দুই দল। এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া নিউজিল্যান্ড। দলের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘ইংল্যান্ড ভালো দল। আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য মাঠে নামব। আমাদের মূল লক্ষ্য সিরিজ জয়। ইংল্যান্ডের বিপক্ষে খর্ব শক্তির দল নিয়ে মাঠে নামতে হবে নিউজিল্যান্ডকে।

ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না বেন সিয়ার্স, ফিন অ্যালেন, এডাম মিলনে, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস ও লুকি ফার্গুসন। এদিকে, নিউজিল্যান্ড সফরের জন্য ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জ্যাক ক্রলি, ফিল সল্ট ও জর্ডান কক্স। বিশ্রাম দেওয়া হয়েছে বেন ডাকেট, জেমি স্মিথ ও জোফরা আর্চারকে।দলের অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘আমরা জয় দিয়ে সিরিজ শুরু করতে চাই। আমাদের এই দলটি বেশ ভারসাম্যপূর্ণ। সিরিজে ভাল করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’ এখন পর্যন্ত ২৭ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। এর মধ্যে কিউইদের জয় ১০টিতে এবং ইংল্যান্ডের জয় ১৬ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন ও টিম সেইফার্ট।ইংল্যান্ড টি-টোয়েন্টি দল : হ্যারি ব্রুক(অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জশ বাটলার (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, লিয়াম ডসন, জেমি ওভারটন, আদিল রাশিদ, ফিল সল্ট ও লুক উড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com