1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ঝিনাইদহে লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস পালিত - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ঝিনাইদহে লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস পালিত

ঝিনাইদহে লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস পালিত

বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, এডিএম সুবীর কুমার দাস, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাহোসনেয়ারা, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আলিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আইয়ুব হোসেন রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, বাউল সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা ও ঝিনাইদহ জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফকির লালন শাহ ছিলেন একজন অসাম্প্রদায়িক মানবতাবাদী সাধক। তিনি ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে ভালোবাসা ও ঐক্যের বাণী প্রচার করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল বলেন, লালনের মানবতাবাদী শিক্ষা আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে লালনের জন্মভিটা রয়েছে। লালন দর্শনের প্রচার প্রসার ও প্রতিষ্ঠা করা গেলে সমাজের বৈষম্য দূর করা সম্ভব হবে। আলোচনা সভা শেষে লালনের স্মৃতি রক্ষায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com