1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে কের্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। শুক্রবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মোট রাজস্ব আদায় হয়েছে ৯০,৮২৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০.২১ শতাংশ বেশি।এটি এ যাবৎকালে যে কোনো অর্থবছরের প্রথম তিন মাসে সর্বোচ্চ সংগ্রহও।

আর বর্তমান অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় হয়েছে ১৫,২৭০ কোটি টাকা। এই পরিমাণ ও গত বছরের একই সময়ের তুলনায় বেশি। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রথম তিন মাসের মোট রাজস্ব ছিল ৭৫,৫৫৪.৭৮ কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ৭৬,০৬৮.৪৩ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬৮,৬৩৫ কোটি টাকা।জুলাই-সেপ্টেম্বর ২০২৫ প্রান্তিকে তিনটি প্রধান রাজস্ব সংগ্রহ খাতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এগুলো হল-স্থানীয় পর্যায়ের ভ্যাট, আয়কর ও ভ্রমণ কর এবং আমদানি-রপ্তানি।

স্থানীয় পর্যায়ের ভ্যাট থেকে সর্বোচ্চ রাজস্ব এসেছে ৩৪,৮১৯ কোটি টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ২৬,৮৩৮.৪৯ কোটি টাকা। এ খাতে ২৯.৭৪ শতাংশ বৃদ্ধি দেখাগেছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রথম প্রান্তিকে এই খাতে রাজস্ব ছিল ২৮,৪৪৫.৪১ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ২৪,৫৪৬.৬৫ কোটি টাকা। আয়কর ও ভ্রমণকর থেকে আদায় হয়েছে ২৮,৪৭৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৪,০৮০.৮২ কোটি টাকা।

অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে ১৮.২৬ শতাংশ। আমদানি ও রপ্তানি বিভাগ থেকে আদায় হয়েছে ২৭,৫২৮ কোটি টাকা। গত বছর একই সময়ে সংগ্রহ হয়েছিল ২৪,৬২৫.৪৭ কোটি টাকা। এই খাতেও রাজস্ব আদায় বেড়েছে ১১.৭৪ শতাংশ। এনবিআর জানিয়েছে, এই প্রবৃদ্ধি তাদের দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার ফল। ভবিষ্যতে কর ব্যবস্থার সম্প্রসারণ ও সঠিকভাবে আদায়, কর ফাঁকি রোধকল্পে এবং ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com