1. admin@thedailyagnikontho.com : admin :
চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনের ট্রেইলার চলাচল বন্ধ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনের ট্রেইলার চলাচল বন্ধ

চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনের ট্রেইলার চলাচল বন্ধ

বাড়তি মাশুলের কারণে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনের ট্রেইলার চালাচ্ছেন না মালিকেরা। ভারী গাড়ি প্রবেশের মাশুল ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। ব্যক্তিমালিকানার এসব ট্রেইলার আন্তঃজেলা রুটে কনটেইনার পরিবহন করে।গত ১৫ অক্টোবর থেকে বন্দরে নতুন মাশুল কার্যকর হওয়ার পর এ অচলাবস্থা দেখা দেয়। ফলে কিছু কিছু প্রাইম মুভার ও ট্রাক বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ করে দেয়।

তবে বিভিন্ন ডিপো বা অফডকের ট্রেইলার চলছে।চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানান, এটি কর্মবিরতি বা ধর্মঘট নয়; প্রাইম মুভার মালিকেরা ৫৭ টাকার পাস ২৩০ টাকা হওয়ায় গাড়ি চালানো বন্ধ রেখেছেন। আজ (শনিবার) সকাল থেকে বন্দরে কোন পরিবহন প্রবেশ করছে না।

কারণ, এই বাড়তি টাকা শ্রমিক না মালিক দেবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে ভারী গাড়ি (প্রাইম মুভার, ট্রেইলার, লং ভেহিক্যাল) যখন ঢাকা বা অন্য কোন গন্তব্যে যায়, তখন লাইন খরচ (ফি, টোল, বকশিশ) ফিক্সড থাকে। তেলের দাম বাড়লে সেটি পুনর্বিবেচনা করা হয়। বিষয়টি নিয়ে তারা বন্দরের পরিচালক (নিরাপত্তা) সঙ্গে কথা বলেছেন। বন্দর চেয়ারম্যান ঢাকা থেকে ফিরলে আবারও আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ হোসেন।

তিনি জানান, ১৪ অক্টোবর রাত থেকেই তাদের ট্রেইলার চলাচল বন্ধ রয়েছে। বেসরকারি ডিপোর মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, প্রাইম মুভার মালিকদের ট্রেইলার আন্তঃজেলা রুটে চলে। ডিপোর ট্রেইলারগুলো বন্দর থেকে ডিপোতে কনটেইনার আনা-নেওয়া করে। এখন প্রাইম মুভার মালিকদের গাড়ি না চালানোর কারণে কিছু কিছু জায়গায় ডিপোর ট্রেইলার চলাচল বিঘ্নিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com