1. admin@thedailyagnikontho.com : admin :
ঢাবি’র সমাজকল্যাণ ইনস্টিটিউটে ছাত্রদল নেতা তারিকের বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
ঢাবি’র সমাজকল্যাণ ইনস্টিটিউটে ছাত্রদল নেতা তারিকের বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন

ঢাবি’র সমাজকল্যাণ ইনস্টিটিউটে ছাত্রদল নেতা তারিকের বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সাধারণ ছাত্রীদের জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে আধুনিক ফিল্টার স্থাপন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ভবনের নিচতলায় গেটের বাম পাশে ব্যক্তিগত উদ্যোগে পানির ফিল্টারটি স্থাপন করেন তিনি। এর ফলে ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও আশপাশের বিভিন্ন মেসে বসবাসরত ঢাবি ছাত্রীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসন হলো।

ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এখানে সুপেয় পানির সংকট ছিল। মেয়েদের দুটি হল, সমাজকল্যাণ ইনস্টিটিউটের পাশাপাশি আশেপাশে বিভিন্ন মেসে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রীরাও এখানকার পানি ব্যবহার করেন। একটি সুপেয় পানির ফিল্টার প্রয়োজন ছিল। বিষয়টি জানার পর ছাত্রদল নেতা তারিক নিজের উদ্যোগে নতুন ফিল্টার স্থাপনের সিদ্ধান্ত নেন।তরিকুল ইসলাম তারিক বলেন, ‘ছাত্র-রাজনীতি মানে শুধু পদ-পদবী নয়, মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধও এর একটি অংশ। ঢাবি’র শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব।

তাই, তাদের মৌলিক চাহিদা পূরণ করা মানে, জাতির ভবিষ্যতে বিনিয়োগ করা। বিশুদ্ধ পানি একটি মৌলিক অধিকার। এটি কোন বিলাসিতা নয়। তাই, শিক্ষার্থীরা যেন অন্তত নিরাপদ পানি পান করতে পারেন, সেটাই নিশ্চিত করার চেষ্টা করেছি।’ তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে। তারিক বলেন, রাজনীতি তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনে। এই ফিল্টার স্থাপনের কাজটি তারই ক্ষুদ্র প্রয়াস।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রকিবুল হাসান, জুল হোসেন, সদস্য সাব্বির আহম্মেদ, কর্মী শাহ আলম, তানভীর হোসেন, রিয়া বিশ্বাস ও নাজমুস সাকিব, সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও তরিকুল ইসলাম তারেক, কর্মী তারিফউল্লাহ ও আরেফিন সুলতান, বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আহনাফ আহম্মেদ রাফি, সদস্য মো. আয়াজুর রহমান, মাজহারুল ইসলাম, মাহবুবুর রহমান সোহান, মাহমুদুল হাসান, সামি মাহমুদ সাদাফ, মাহমুদুল হাসান ও সাফওয়ান সাব্বির, শেখ মুজিবুর রহমান হলের সদস্য সিয়াম রহমান, তাহমিদ হুমায়ুন তানিম, কর্মী যাররাফ রহমান রাশহা, কবি জসিম উদ্দিন হলের সদস্য মাহফুজ ইকবাল ও মিনহাজ উদ্দিন, হাজী মুহম্মদ মুহসীন হলের সদস্য সাখাওয়াত আনসারী সৈকত, ফজলুল হক মুসলিম হলের সদস্য হামিম তাশরিফ আবিরসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিব মেহেদি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য নূর হোসেন, ঢাকা মহানগর উত্তরের ফজলে রাব্বি রাদ, মুজতবা তাহমিদ মুবিন, মো. নাজমুল হক, মো. তানভিরুল ইসলাম, মহানগর দক্ষিণের মো. জুবায়ের হোসেন ও মো. ফাহাদ হোসেন, মহানগর পূর্বের মো. জাহিদ হাসান, মো. সোয়াইবুল ইসলাম রেম্পি, মুন্তাসির হাসনাত, মহানগর পশ্চিমের মো. মাহমুদুল হাসান, তেঁজগাও কলেজের রিমন রায়হান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাকিব হোসেন সৌরভ, আরাফাত হোসেন, ওসমান গণি, জামান মোল্ল্যা, শফিকুল ইসলাম বাবু, রুমান বেপারী ও তোফায়েল মুন্সিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com