1. admin@thedailyagnikontho.com : admin :
বিএনপি কখনো রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেয়নি: আমীর খসরু - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
বিএনপি কখনো রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেয়নি: আমীর খসরু

বিএনপি কখনো রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেয়নি: আমীর খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি কখনো রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেয়নি। তিনি বলেন, ‘রাজনৈতিক নিয়োগ না দিয়ে বিএনপি ক্ষমতায় থাকাকালীন বড় ধরনের অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেছিল।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার বিষয়ে বিএনপি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ জানিয়ে আমীর খসরু বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গঠন করা সম্ভব না।

তিনি কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের ওপর গুরুত্ব দেন। সেমিনারে পিআরআই’র ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদ সভাপতিত্ব করেন এবং প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ইকোনমিস্ট ড. আশিকুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আলোচনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আখতার হোসেন, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম. মাসরুর রিয়াজ প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com