1. admin@thedailyagnikontho.com : admin :
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই: রফিকুল ইসলাম - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই: রফিকুল ইসলাম

জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই: রফিকুল ইসলাম

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা-কর্মীরা। তারা চেয়েছিল এ দেশ থেকে ইসলামিস্টদের কর্মকাণ্ড ও জামায়াতকে উৎখাত করবে। সে লক্ষ্যে তারা সারা দেশে খুন, গুম ও হত্যার রাজত্ব কায়েম করেছিল। আজ শনিবার দিনব্যাপি সিরাজগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা জামায়াতের ষাণ্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম বলেন, মিথ্যা অপবাদ দিয়ে জামায়াতের নিরপরাধ নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে তারা বিশ্বব্যাপী কলঙ্কের দাগ লেপন করেছে। এসব বিচারিক হত্যাকাণ্ডে জড়িত বিচারক, সাক্ষী ও কুশীলবরা সবাই খুনি। এসব খুনিদের বিশেষ ট্রাইবুনালে বিচার করতে হবে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে।

তিনি বলেন, গত ৫৩ বছরে যারা আপনারা এ দেশ শাসন করেছেন। একদলের কৃতকর্মে জনগণ তাদের বিতাড়িত করেছে। আরেকটি দলের চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাই জনগণকে বলতে শোনা যাচ্ছে ‘সব দল দেখা শেষ, এবার জামায়াতের বাংলাদেশ।’ রফিকুল ইসলাম খান বলেন, জনগণ আমাদের সুযোগ দিলে আমরা রাজা হবো না, কাউকে প্রজা বানাবো না।আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইসলামের নীতি অনুযায়ী অমুসলিমরাও সমান অধিকার পাবে।

আমরা সুযোগ পেলে চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ গড়বো।সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির ও জামায়াত মনোনীত সিরাজগঞ্জ -১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শায়খ ড. আব্দুস সামাদ, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, মাওলানা আব্দুস সালাম, সিরাজগঞ্জ পৌর ও উপজেলা জামায়াতের আমীরসহ জেলার (পুরুষ-মহিলা) প্রায় সাড়ে ১৭’শ রুকন (সদস্য) সম্মেলনে উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ -২ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক জাহিদুল ইসলাম সম্মেলন সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com