1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জুলাই সনদ বাস্তবায়ন হলেই নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হবে: নাহিদ ইসলাম - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
জুলাই সনদ বাস্তবায়ন হলেই নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হবে: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়ন হলেই নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হবে না। তাই নির্বাচনের আগে এটি বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচারের রোডম্যাপ প্রণয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করেই নির্বাচন আয়োজন করতে হবে। আজ বুধবার সন্ধ্যায় রংপুর পর্যটন মোটেলে বিভাগের আট জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে বর্তমানে নানাবিধ চ্যালেঞ্জ ও সংকট বিদ্যমান। এসব পরিস্থিতিতে জাতীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা থাকলে দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন আরো এগিয়ে যাবে। এনসিপি প্রধান বলেন, টেকসই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা ভবিষ্যতের একটি কার্যকর ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চাই।

জোট ও ঐক্যের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি নীতিগতভাবে সেইসব রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে আগ্রহী, যারা জুলাই সনদ বাস্তবায়ন, বিচার প্রক্রিয়া ও সংস্কারের প্রশ্নে একই অবস্থানে রয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে তিনি বলেন, সনদ বাস্তবায়নে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমাদের প্রস্তাব অনুযায়ী, অন্তর্র্বর্তী সরকারই সনদের আদেশ জারি করবে এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। পরবর্তীতে নির্বাচিত সংসদই সংস্কার সংবিধান-২০২৬ প্রণয়ন করবে।

ঐকমত্য কমিশনের আলোচনার বিষয়ে তিনি জানান, কমিশনে বিভিন্ন দলের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন, বিচারের রোডম্যাপ ঘোষণা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, মহানগর প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনাসহ দলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com