1. admin@thedailyagnikontho.com : admin :
ফরিদগঞ্জে স্বর্ণ চুরির মূল আসামী গ্রেফতার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ফরিদগঞ্জে স্বর্ণ চুরির মূল আসামী গ্রেফতার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

ফরিদগঞ্জে স্বর্ণ চুরির মূল আসামী গ্রেফতার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের “মা জুয়েলার্স” দোকানে সংঘটিত আলোচিত স্বর্ণ চুরির ঘটনায় মূল আসামীকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। গত ১৫ অক্টোবর রাতে দোকানের সিন্দুক ভেঙে প্রায় ২৪ ভরি ৯ আনা স্বর্ণালংকার, ৩৫ ভরি রূপা ও নগদ ২৫,০০০ টাকা চুরি হয়- যার মোট মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা নং-২৮, তারিখ ২২-১০-২০২৫ইং, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডে রুজু করা হয়।

অফিসার ইনচার্জ, মোহাম্মদ শাহ আলম পিপিএম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আরিফুর রহমান সরকার ও থানার চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় খুলনা শহরের নিউ মার্কেট এলাকা থেকে মূল আসামী কামাল পারভেজ মিলন (৪৬)-কে গত ২৯ অক্টোবর ভোরে গ্রেফতার করে।

তার দেখানো মতে ভাড়া বাসা হতে চোরাই স্বর্ণালংকার (৭ ভরি ১ আনা ১ রতি), দুটি মোবাইল ফোন ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে সহযোগী খলিল মৃধা (৪০)-কে চাঁদপুর সদর এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, কামাল পারভেজ একজন আন্তঃজেলা চোরচক্রের মূল হোতা, যার বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতিসহ ৭টি মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com