1. admin@thedailyagnikontho.com : admin :
পৃথক গণভোট আয়োজনে অতিরিক্ত এক হাজার কোটি টাকা ব্যয় হবে: মির্জা ফখরুল - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
পৃথক গণভোট আয়োজনে অতিরিক্ত এক হাজার কোটি টাকা ব্যয় হবে: মির্জা ফখরুল

পৃথক গণভোট আয়োজনে অতিরিক্ত এক হাজার কোটি টাকা ব্যয় হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৃথক গণভোট আয়োজনে অতিরিক্ত এক হাজার কোটি টাকা ব্যয় হবে।তিনি বলেন, ‘আমরা বলেছি যে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। পৃথক গণভোট আয়োজনে অতিরিক্ত এক হাজার কোটি টাকার ব্যয় হবে। জাতীয় প্রেস ক্লাবে আজ শনিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি নির্বাচনমুখী দল। গণ-অভ্যুত্থানের তিন মাসের মধ্যে যদি নির্বাচন হয়ে যেত, তবে অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠার সাহস পেত না।

বিএনপি সকল ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ৩১ দফায় সকল সংস্কার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমরা সংস্কারের পক্ষে। পরবর্তী সংসদ সিদ্ধান্ত নেবে যে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বাস্তবায়ন করা হবে কিনা। জনগণকে বোকা বানানো হচ্ছে এই বলে যে পিআর ছাড়া নির্বাচন হবে না।

প্রবীণ এই বিএনপি নেতা মহান মুক্তিযুদ্ধে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং স্বাধীনতা-উত্তরকালে জাতি গঠনে তার ভূমিকার কথাও তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা অত্যন্ত পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে নিচে নামিয়ে দিয়ে চব্বিশের আন্দোলনকে বড় করে দেখাতে চায়। আমরা বিভাজন তৈরি করতে চাই না, তবে কিছু লোক ইচ্ছাকৃতভাবে তা করার চেষ্টা করছে। আমি এই বিষয়ে খুব স্পষ্ট করে বলতে চাই – ১৯৭১ কে ভুলে যাওয়ার কোনও কারণ নেই।

কারণ একাত্তর আমাদের জাতির অস্তিত্ব। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে ফখরুল বলেন, ‘শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। আমি ভারত সরকারকে অনুরোধ করতে চাই শেখ হাসিনাকে হস্তান্তর করুন, কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com