1. admin@thedailyagnikontho.com : admin :
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে তিন হরিণ শিকারী আটক - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে তিন হরিণ শিকারী আটক

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে তিন হরিণ শিকারী আটক

খুলনা জেলায় আজ সুন্দরবনের শরণখোলা রেঞ্জে তিন হরিণ শিকারীকে আটক করেছে বন বিভাগ। এসময় হরিণ শিকারীদের হামলায় সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব আহত হন। আজ সোমবার শরণখোলা রেঞ্জের অন্তর্গত দুবলার আলোরকোলের ডিমের চর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাফি হাসান (২৬), শহীদ মল্লিক (২৮), আলামিন আকুঞ্জি (২৭) নামের তিন হরিণ শিকারীকে আটক করা হয়েছে। আটককৃত রাফি হাসানের বাড়ি বাগেরহাট সদরের সুগন্ধি গ্রামে, শহীদ মল্লিকের বাড়ি বাগেরহাটের রামপালের সোনাতুলিয়া গ্রামে এবং আলামিন আকুঞ্জি রামপালের ঝালবাড়ি গ্রামের বাসিন্দা। সুন্দরবন পূর্ব বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব এবং বনরক্ষীদের একটি দল পায়ে হেঁটে ডিমের চর বন এলাকায় টহল দিচ্ছিলেন।

একপর্যায়ে দলটি হরিণ শিকারের জন্য লাগানো বেশ কয়েকটি ফাঁদ দেখতে পান। এ সময় তারা তল্লাশি শুরু করেন। তল্লাশিকালে বনরক্ষীদের দলটি চার থেকে পাঁচজন সন্দেহভাজন শিকারীকে দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন। বনরক্ষীরা পরে ঘটনাস্থল থেকে হরিণ শিকারের জন্য ব্যবহৃত ১৮টি পায়ের ফাঁদ উদ্ধার করেন।

এসময় সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব হরিণ শিকারীদের হামলায় আহত হন। তিনি দুবলার চরের অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। বন বিভাগ সূত্রে জানা যায়, এ ঘটনার পর একটি বিশেষ অভিযান চালিয়ে রাফি হাসান, শহীদ মল্লিক, আলামিন আকুঞ্জি নামের তিন হরিণ শিকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com