1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
রাজনীতির ঊর্ধ্বে আমাদের এক হওয়ার সুযোগ আছে: হাসনাত আব্দুল্লাহ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
রাজনীতির ঊর্ধ্বে আমাদের এক হওয়ার সুযোগ আছে: হাসনাত আব্দুল্লাহ

রাজনীতির ঊর্ধ্বে আমাদের এক হওয়ার সুযোগ আছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনীতি ও দল-মতের ঊর্ধ্বে খেলাধুলা হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম। তিনি বলেন, ভোট বা রাজনীতির ভিন্নতা থাকলেও সামাজিক ও স্থানীয় প্রশ্নে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি, একসঙ্গে কাজ করতে পারি।

আজ শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজি আমীর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ‘বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হোন্ডা কাপ ফুটবল’ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতির ঊর্ধ্বে আমাদের এক হওয়ার সুযোগ আছে, আর তা হচ্ছে খেলাধুলা।

এখানে অনেক দল-মত ও মতভিন্নতার মানুষ আছি, কিন্তু খেলার মাধ্যমে আমরা একত্রিত হতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। তিনি আরও বলেন, ভোটের সময় যে যার খুশি তাকে ভোট দেবে, রাজনীতি করার সময় যে যার দল করবে এটাই স্বাভাবিক। কিন্তু সামাজিক বিষয়ে, গ্রামের প্রশ্নে, ইউনিয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রী স্টার পাতাবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মজুমদার, ‘রয়েল কোচ’ বাস সার্ভিসের মালিক সাইফুল ইসলাম খান, এবং উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com