1. admin@thedailyagnikontho.com : admin :
নির্বচনে কোনো ধরনের অর্থ খরচ ছাড়া যদি ৫শ’ ভোট পাই, এটিও অনেক কিছু: হাসনাত - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
নির্বচনে কোনো ধরনের অর্থ খরচ ছাড়া যদি ৫শ’ ভোট পাই, এটিও অনেক কিছু: হাসনাত

নির্বচনে কোনো ধরনের অর্থ খরচ ছাড়া যদি ৫শ’ ভোট পাই, এটিও অনেক কিছু: হাসনাত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সংসদ নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। সে নির্বচনে কোনো ধরনের অর্থ খরচ ছাড়া যদি ৫শ’ ভোট পাই, এটিও এনসিপির জন্য অনেক কিছু। জনগণ যে সিদ্ধান্ত নিবে আমরা তা মেনে নেব। সোমবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে, যারা তার আর্দশের রাজনীতি করবে তাদেরকে এনসিপিতে স্বাগতম। হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তারা আজকে বিএনপির মধ্যে কোনঠাসা। তিনি আরও বলেন, নির্বচনের আগে অবশ্যই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন হতে হবে। এটি কোনো অর্ধ আদেশ বা অধ্যাদেশ কোনো প্রজ্ঞাপন না। এটি হতে হবে আদেশ এবং এই আদেশ অবশ্যই ড. ইউনূসকে দিতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি জোটে যাবে না, এনসিপি স্বতন্ত্র নির্বাচন করবে। আমাদের সাথে অনেকে আসতে চায়। যারা বাংলাদেশ বিশ্বাস করে, জুলাই বিশ্বাস করে, চাঁদাবাজ, টেন্ডারবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে তাদেরকে দলে নিয়ে আমরা জোট করবো। কেউ যাতে নির্বাচন বানচাল করতে না পারে এ ব্যাপারে সতর্ক এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এনসিপি চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলমের সভাপতিত্বে আয়োজিত সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার, নাভিদ নাওরোজ শাহ, মো. মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com