1. admin@thedailyagnikontho.com : admin :
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় স্থানে মুগ্ধ - দৈনিক অগ্নিকন্ঠ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সর্বশেষ :
আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায় সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর প্যারিসে জি-৭ ভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক স্মার্ট প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রাথমিক প্রতিমন্ত্রী বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহী ইউনিভার্সিটি অব ক্যানবেরা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের জনগণ এখন আর কোনো অন্যায়ের বিরুদ্ধে পিছপা হবে না: এটিএম আজহারুল পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় স্থানে মুগ্ধ

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় স্থানে মুগ্ধ

মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে অনুষ্ঠানরত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডের খেলা শেষে অনূর্ধ্ব-১০ বিভাগে রায়ান রশিদ মুগ্ধ ৮ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

বালিকা অনূর্ধ্ব-১৮ বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ৮ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট, ওপেন বিভাগে তাশরিক সায়হান শান, অনূর্ধ্ব-১২ বিভাগে সাফায়েত কিবরিয়া আজান ও বালিকা অনূর্ধ্ব-১০ বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার ৮ খেলায় ৫ পয়েন্ট করে, ওপেন বিভাগে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ও ওপেন অনূর্ধ্ব-৮ বিভাগে আজান মাহমুদ ৮ খেলায় সাড়ে চার পয়েন্ট করে, বালিকা অনূর্ধ্ব-১২ বিভাগে সিদরাতুল মুনতাহানা ৪ পয়েন্ট, ওপেন অনূর্ধ্ব-১৪ বিভাগে মোঃ জায়ান খান ও বালিকা অনূর্ধ্ব-১৬ বিভাগে জান্নাতুল প্রীতি সাড়ে তিন পয়েন্ট করে পেয়েছেন।

বালিকা অনূর্ধ্ব-৮ বিভাগে আলিনা হায়দার কোন পয়েন্ট পাননি। অষ্টম রাউন্ডের খেলা আজ অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা মালদ্বীপের আয়সাত সারা ইসমালইকে, রায়ান রশিদ মুগ্ধ মালয়েশিয়ার থারভিন সেনথিলকুমারকে ও তাশরিক সায়হান শান শ্রীলংকার পিতিগালা চান্দ্রা সুদারমানকে পরাজিত করেন। ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান অস্ট্রেলিয়ার নেত্রারাজা ইথানের সাথে ড্র করেন।

সাফায়েত কিবরিয়া আজান ভারতের ক্যান্ডিডেট মাস্টার মাধবেন্দ্র প্রতাপ শর্মার কাছে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার ভারতের কিয়াননা পারিহারের কাছে, আজান মাহমুদ মালয়েশিয়ার মোহাম্মদ আরিজ দানিয়েল বিন মোহাঃ শাহের কাছে, মোঃ জায়ান খান মালয়েশিয়ার পে ই ফেংয়ের কাছে, জান্নাতুল প্রীতি ভারতের ফিদে মাস্টার প্রিশিতা গুপ্তার কাছে ও আলিশা হায়দার সিঙ্গাপুরের লিম জিয়া হুই এমবারের কাছে হেরে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com