1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জামায়াতসহ ৮ দল সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে: হামিদুর রহমান - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
জামায়াতসহ ৮ দল সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে: হামিদুর রহমান

জামায়াতসহ ৮ দল সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে: হামিদুর রহমান

জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামপন্থী দল ঘোষণা দিয়েছে যে তারা আসন সমঝোতার ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে। বুধবার (১৯ নভেম্বর) পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। হামিদুর রহমান আযাদ বলেন, ‘আট দল সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। অন্য দলের জন্যও জোটের দরজা উন্মুক্ত রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা রয়েছে।

জামায়াতসহ বিভিন্ন ইসলামী দল একসময় বিএনপির সঙ্গে জোটে থাকলেও জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগহীন ভোটের মাঠে চিত্র বদলে গেছে। জামায়াত এবার ইসলামী দলগুলোকে নিয়ে আলাদাভাবে নির্বাচন করতে চাইছে। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করার সক্ষমতা সরকারের রয়েছে কি না, তা নিয়ে সংবাদ সম্মেলনে সংশয় প্রকাশ করেন জামায়াত নেতা আযাদ। আবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সংসদের উচ্চকক্ষ দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে বণ্টনের কথা বলা হয়েছে।

তবে নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিতের দাবি এখন সামনে আনছে জামায়াতসহ এই আট দল। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানোর সিদ্ধান্তও নিয়েছে তারা।জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, দলগুলোর প্রাপ্ত ভোট সংখ্যার ভিত্তিতে সংসদের উচ্চকক্ষে আসন বণ্টন, গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে আলাদাভাবে করাসহ পাঁচ দাবিতে এই দলগুলো আন্দোলনে নামে।

সংবাদ সম্মেলনে আট দলের নতুন কর্মসূচি হিসেবে ৩০ নভেম্বর থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বাদে দেশের সাত বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ। ইউসুফ আশরাফ বলেন, সাত বিভাগীয় শহরে সমাবেশ হবে। ৩০ নভেম্বর রংপুর, ১ ডিসেম্বর রাজশাহী, ২ ডিসেম্বর খুলনা, ৩ ডিসেম্বর বরিশাল, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর সিলেট এবং ৬ ডিসেম্বর চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ হবে। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে আট দল প্রচার চালাবে।

রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন দলগুলোর নেতারা। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক সমীকরণ বদলে গেছে; বিএনপি-জামায়াতের পুরোনো জোট এখন আর কার্যকর নেই। এই অবস্থায় জামায়াত ও অন্যান্য ইসলামি দলগুলো আলাদা ব্লক হিসেবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com