1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
যথাসময়ে নির্বাচন না হলে দেশে সংকট তৈরি হবে: জামায়াত আমির - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
যথাসময়ে নির্বাচন না হলে দেশে সংকট তৈরি হবে: জামায়াত আমির

যথাসময়ে নির্বাচন না হলে দেশে সংকট তৈরি হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সেটা আমাদের তৈরি করতে হবে। যথাসময়ে নির্বাচন হতে হবে, নয়তো দেশে সংকট তৈরি হবে। তিনি বলেন, নির্বাচনে জামায়াতে ইসলামী কারো সাথে জোট না করলেও বিভিন্ন দল ও শক্তির সাথে নির্বাচনি সমঝোতা করতে পারে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য জামায়াত আমির হেলিকপ্টারে চট্টগ্রাম এসে নগরীর প্যারেড মাঠে সাংবাদিকদের এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় নির্বাচনের কথা বলছি না, এখন তা সম্ভব নয়। এই সময়ের মধ্যে আমরা অবাস্তব কথা বা দাবি করছি না, করবোও না। আমি জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই। নির্বাচনের দিন গণভোট চাই না। নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনে জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে। তিনি বলেন, বাংলাদেশ এখন ইতিহাসের বাঁকে এসে দাঁড়িয়েছে। এ জাতির সামনে বারবার সুযোগ এলেও তার উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল, তারা সেটি না করে তার অপব্যবহার করেছে, নিজেদের পকেট ভরেছে।

জামায়াত আমির বলেন, দেশপ্রেম, ভিশন, আন্তরিকতা ও সৎ নেতৃত্ব না থাকার কারণে বারবার সুযোগ এলেও তা হাতছাড়া হয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা আর হাতছাড়া হতে দেওয়া যাবে না। তিনি বলেন, পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত। এটি জনগণের স্বার্থে বাস্তবায়ন করতে হবে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি যে- পিআর আমরা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দেখেন, আমাদের এতো পজিটিভ এজেন্ডা- আমরা জাতির জন্য কী করব, এগুলো ভাবতে আর বলতে বলতে সময় চলে যায়।

কাউকে খোঁচানোর জন্য কিংবা কারো খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই। চট্টগ্রামে ডা. শফিকুর রহমান প্রথমে আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে। এর পর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com