1. admin@thedailyagnikontho.com : admin :
দেশে প্রতিটি বড় পরিবর্তনের পেছনে ছাত্র সমাজের ভূমিকা ছিল: গয়েশ্বর চন্দ্র রায় - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
দেশে প্রতিটি বড় পরিবর্তনের পেছনে ছাত্র সমাজের ভূমিকা ছিল: গয়েশ্বর চন্দ্র রায়

দেশে প্রতিটি বড় পরিবর্তনের পেছনে ছাত্র সমাজের ভূমিকা ছিল: গয়েশ্বর চন্দ্র রায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই দেশে প্রতিটি বড় পরিবর্তনের পিছনে ছাত্র সমাজের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থাণ-সব আন্দোলনই ছাত্রদের নেতৃত্বে সফল হয়েছে। আজ রাজধানীর উত্তরার একটি ক্লাবে জাতীয়তাবাদী সামাজিক প্ল্যাটফর্ম ‘ফ্লাইবুক’ এর উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের আলোকে রাষ্ট্র গঠনে চিন্তাশীল তারুণ্যের ভাবনা’ শীর্ষক উপস্থাপনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগের ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে কোন কার্যকর বিরোধী দল ছিল না। বাংলাদেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকা অত্যন্ত জরুরি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকুন, সংগঠনকে শক্তিশালী করুন। আমরা সনাতনী ধর্মে বড় হয়েছি, কিন্তু প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সমাজ অনেক বদলে গেছে।অনুষ্ঠানে গয়েশ্বর রায় তরুণদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রদানের জন্য ফ্লাইবুককে বিশেষ ধন্যবাদ জানান এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনে তরুণদের উৎসাহিত করেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। বিশেষ আলোচক ছিলেন যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন আফাজ, ড. মো. আমিরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খান। সভাপতির বক্তব্যে মোস্তফা জামান বলেন, ঢাকা-১৮ আসন ইতিমধ্যেই ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ থেকে সব চ্যালেঞ্জ মোকাবেলা করবো। জনগণের ভোটের মাধ্যমে বিএনপি আবার রাষ্ট্রক্ষমতায় আসবে-এটাই আমাদের বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com