1. admin@thedailyagnikontho.com : admin :
বাজারে এলো এআই ফিচার ও এমোলেড ডিসপ্লেসহ নতুন টেকনো ওয়াচ নিও - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
বাজারে এলো এআই ফিচার ও এমোলেড ডিসপ্লেসহ নতুন টেকনো ওয়াচ নিও

বাজারে এলো এআই ফিচার ও এমোলেড ডিসপ্লেসহ নতুন টেকনো ওয়াচ নিও

স্টাইলিশ ডিজাইন ও উদ্ভাবনী প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে পরিচিত ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনলো তাদের নতুন স্মার্টওয়াচ– টেকনো ওয়াচ নিও। আধুনিক ডিজাইন, উন্নত ফিচার এবং কার্যকারিতার সমন্বয়ে তৈরি এই ঘড়িটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যারা ফ্যাশন ও প্রযুক্তি দুটিই একসাথে পছন্দ করেন তাদের জন্য উপযুক্ত এই ডিভাইসটি। ওয়াচ নিওতে রয়েছে ১.৪৩ ইঞ্চির এমোলেড ডিসপ্লে, যা ২.৫ডি অ্যানিমেশন ইফেক্টসহ প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করে। ১০০০ নিট উজ্জ্বলতার কারণে সরাসরি সূর্যের আলোতেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায়।

এছাড়া এর অলওয়েজ-অন ডিসপ্লে সুবিধা নোটিফিকেশনসহ গুরুত্বপূর্ণ তথ্য সবসময় দৃশ্যমান রাখে। প্রিমিয়াম ধাতব ফ্রেম ঘড়িটির ডিজাইনে এনে দিয়েছে নান্দনিক সৌন্দর্য। বক্সের ভেতরই পাওয়া যাবে দুটি স্টাইলিশ সিলিকন স্ট্র্যাপ, যা ব্যবহারকারীরা নিজের পছন্দ বা পোশাকের সঙ্গে মানিয়ে ব্যবহার করতে পারবেন। ঘড়িটি আইপি৬৮ পানি ও ধুলো প্রতিরোধের রেটিং সহ দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যও উপযোগী, যা এটিকে যেকোনো অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত সঙ্গী করে তোলে।

টেকনো ওয়াচ নিওতে আরও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত ওয়াচ ফেস, যা ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারটি হ্যান্ডস-ফ্রি অপারেশনকে আরও সহজ করে তোলে, আর উন্নত ব্লুটুথ কলিং সুবিধাসহ স্পষ্ট কথোপকথনের নিশ্চয়তা দেয়।স্বাস্থ্য সচেতন ব্যবহারকারীদের জন্য ঘড়িটিতে রয়েছে ২৪/৭ স্বাস্থ্য মনিটরিং ফিচার, যা রিয়েল-টাইমে হৃদস্পন্দন, রক্তের অক্সিজেন, ঘুমের গুণমান এবং মানসিক চাপের মাত্রা পরিমাপ করে। এছাড়া ১০০টিরও বেশি স্পোর্টস মোড থাকায় ফিটনেসপ্রেমীরা সহজেই তাদের ট্রেনিং ও কার্যকলাপ ট্র্যাক করতে পারবেন।

৩০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারির টেকনো ওয়াচ নিও মাত্র একবার চার্জেই চলবে ১০ দিন পর্যন্ত। এতে ঘন ঘন চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি মিলবে।ওয়াচ নিও এখন বাংলাদেশের সকল টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে মাত্র ৫,৪৯৫ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।বিস্তারিত জানতে ভিজিট করুন www.tecno-mobile.com/bd । টেকনো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো অনুসরণ করুন সর্বশেষ আপডেট ও অফারের জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com