1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ঢামেক-এ ভুয়া সেনা গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকারী আটক - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ঢামেক-এ ভুয়া সেনা গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকারী আটক

ঢামেক-এ ভুয়া সেনা গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকারী আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গতকাল রোববার রাতে একজন ভুয়া সেনা সদস্যকে আটক করেছে সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা। আটককৃত ব্যক্তির নাম মো. সোহেল (২১)। ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ২য় তলার ২১২ নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।মো. সোহেল সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে হাসপাতালের রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলো।

তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। আনসার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতারক গত ২৯ নভেম্বর নতুন ভবনের ৭০২ নং ওয়ার্ড থেকে হাসপাতালের ক্লিনার রমিজ মিয়ার কাছ থেকে সেনা গোয়েন্দা পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন হাতিয়ে নেয়। এছাড়াও গত ৩০ নভেম্বর নতুন ভবনের ৮০২ নং ওয়ার্ডের এক রোগীর স্বজনের কাছ থেকে একই পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ৩ হাজার হাতিয়ে নেয়।

তারা আরো জানায়, গতকাল পুরাতন ভবনের ২১২ নং ওয়ার্ডে হাসপাতালে রোগীর জন্য রক্ত দিতে আসা এক স্বজনের কাছ থেকে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সদস্য পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেয়ার সময় তাকে হাতেনাতে আটক করে কর্মরত মনিটরিং মাঠকর্মী, পিসি আলমগীর হোসেন, এপিসি আব্দুর রাজ্জাক, আনসার জাহাঙ্গীর আলম ও আনসার মজনু মিয়া। তারা জানায়, প্রতারক এই সোহেল গত দুই দিন ধরে হাসপাতালে কর্মরত আনসার সদস্যদেরকেও সেনা গোয়েন্দা পরিচয়ে হুমকি ধামকি প্রদান করে আসছিল।

তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারক মো. সোহেল সিলেট সেনানিবাসের ১৭ এফআইইউ’তে কিছুদিন ধুপি হিসাবে কাজ করে। পরবর্তীতে সে শৃঙ্খলাজনিত কারণে চাকুরিচ্যুত হয় এবং ভুয়া সেনা পরিচয়পত্র তৈরি করে, তা দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা শুরু করে।প্রতারক সোহেলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com