1. admin@thedailyagnikontho.com : admin :
কুচক্রী মহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করেছে: রাশেদ খান - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
কুচক্রী মহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করেছে: রাশেদ খান

কুচক্রী মহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করেছে: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, দেশে একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করার জন্য ১/১১-এর মতো পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র শুরু করেছে। তারা শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে রাশেদ খান দাবি করেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা কেউ বানচাল করতে পারবে না। শুক্রবার (৫ ডিসেম্বর) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মানদিয়া বাজারে পথসভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, মামলা বা অন্য কোনো উপায়ে নির্বাচনের স্থগিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। নির্বাচন নির্ধারিত সময়ে হবে এবং বর্তমান সরকার তার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্যের প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা গ্রহণ করছেন না।

জনগণ এই অবস্থান মেনে নেবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে তিনি বলেন, শুধু আওয়ামী লীগের বিচার নয়, জাতীয় পার্টিসহ ১৪ দলের সব অপরাধের বিচার হতে হবে। যারা ২০২৪ সালের নির্বাচনে অন্যায়ভাবে অংশ নিয়েছে, তাদের আগামী নির্বাচনে সুযোগ দেওয়া হবে না।নির্বাচনী প্রস্তুতি বিষয়ে তিনি জানান, গণঅধিকার পরিষদ ইতিমধ্যেই ২০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। রাশেদ খান নিজে ঝিনাইদহ-২ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

বিএনপির সঙ্গে যৌথ আন্দোলন ২০২২ সাল থেকে চলমান; নির্বাচনের তফসিল ঘোষণার পর জোটের চূড়ান্ত ঘোষণা হবে। পথসভার আয়োজন করেছিল জেলা গণঅধিকার পরিষদ। সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী এবং পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসের আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com