1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ইআবি’র অধীনে সারা দেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ইআবি’র অধীনে সারা দেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু

ইআবি’র অধীনে সারা দেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের মাদ্রাসাগুলোর চার বছর মেয়াদি ফাজিল স্নাতক (অনার্স) ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, এ বছর সারা দেশের মোট ৯২টি কেন্দ্রে আল কোরয়ান এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আল ফিকাহ এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে চার বর্ষে প্রায় সাড়ে ১২ হাজার জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় অবলম্বন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান পরীক্ষা নিয়ন্ত্রক। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুল আলম বলেন, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

কোনো রকম অনিয়ম যাতে না হয় সে বিষয়ে আমরা বিভিন্ন কেন্দ্রের দিকে নজর রাখছি। নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com