1. admin@thedailyagnikontho.com : admin :
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তফসিল ঘোষণার পর, সব কর্মকর্তা নির্বাচন কমিশনের অধীনে চলে আসে। সবার সম অধিকার নিশ্চিত করতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াত। আজ বৃহস্পতিবার খুলনা-৫ আসনের জিরোপয়েন্ট এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া একটা বড় চ্যালেঞ্জ। এ জন্য সব দলের সম অধিকার নিশ্চিতে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আর এ দায়িত্ব প্রশাসনের। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াত। এর আগে তিনি ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া আজিজুর ইসলামের আল্লারদান ইটভাটায় মালিক শ্রমিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

ইটভাটা মালিক সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আবদুল লতিফ জমাদ্দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলার আমীর মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান ও গাজী সাইফুল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা ওমর আলী, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু সাঈদ আহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি আবদুল কাইয়ুম জমাদ্দার, ইসলামী আন্দোলন নেতা মুফতি আবদুস সালাম ও মুফতি মাহবুবুর রহমান, উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবপ্রসাদ, ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন সরদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রতি ৫ বছর পর বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণের ভোটে ৩০০ আসনে ভোটের মাধ্যমে একটি পার্লামেন্ট বা আইনসভা গঠিত হয়। এই আইন সভার সদস্যরা যে আইন বানাবে রাষ্ট্র যেভাবে চালাবে সেই আইনে রাষ্ট্র পরিচালিত হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com