1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
শুনলাম হত্যার জন্য ৭০ জনের তালিকা করা হয়েছে: মির্জা আব্বাস - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শুনলাম হত্যার জন্য ৭০ জনের তালিকা করা হয়েছে: মির্জা আব্বাস

শুনলাম হত্যার জন্য ৭০ জনের তালিকা করা হয়েছে: মির্জা আব্বাস

টার্গেট কিলিংয়ের উদ্দেশে একটি দল ৭০ জনের তালিকা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমরা শুনলাম আপনারা ৭০ জনের নাকি লিস্ট করেছেন যে হত্যা করবেন। প্রায়ই আমরা ফোন পাই। আমার বহু নেতা-কর্মী ফোন পেয়েছে, (হুমকি দেওয়া হয়েছে) সাবধান হয়ে যান। আমরা বিএনপি সকল রকম হত্যাকাণ্ড থেকে দূরে থাকতে চাই, দূরে আছি, দূরে থাকবো।

কিন্তু হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করবে বিএনপি সকল সময় তাদের প্রতিরোধ করবে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, গুলি করার কাজ যারা করে তারা চিহ্নিত দল। এই দলটি কখনোই বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না।

তারা বলে ৫৪ বছরের প্রতিশোধ নেবে আগামী নির্বাচনে। কার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবেন, যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের নাকি নতুন প্রজন্মকে? তিনি বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবী গজিয়েছে, তারা বলে বিএনপি ঠেকাও। কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো কথা বলে না। মির্জা আব্বাস আরও বলেন, সেই ১৯৭১ সাল থেকে হত্যাকাণ্ড শুরু হয়েছিল তা এখনও শেষ হয়নি।

সেই ৭১ সালের গোষ্ঠী বাংলাদেশে আবার আবির্ভূত হয়েছে। ওসমান হাদি হত্যাচেষ্টা সম্পর্কে তিনি বলেন, এটি একটি অপ্রয়োজনীয় ঘটনা। একটি মানুষকে এভাবে হত্যাচেষ্টার কোনো প্রয়োজন ছিল না। বাংলাদেশে বহু নির্বাচন হয়েছে আরও বহু নির্বাচন যাবে। কিন্তু এই ধরনের কাজ (হত্যাকাণ্ড) যারা করে তারা চিহ্নিত একটি দল। তারা বাংলাদেশের মানুষেক কোনোদিনই শান্তিতে থাকতে দেবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com