1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ভাংচুর ও অগ্নিসংযোগকারীরা আধিপত্যবাদীদের উদ্দেশ্য সাধন করছে: এবি পার্টি - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ভাংচুর ও অগ্নিসংযোগকারীরা আধিপত্যবাদীদের উদ্দেশ্য সাধন করছে: এবি পার্টি

ভাংচুর ও অগ্নিসংযোগকারীরা আধিপত্যবাদীদের উদ্দেশ্য সাধন করছে: এবি পার্টি

যারা ভাংচুর ও অগ্নিসংযোগ করছে তারা আধিপত্যবাদীদের উদ্দেশ্য সাধন করছে; এ ধরনের অপতৎপরতায় হাসিনা এবং আধিপত্যবাদিরাই লাভবান হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ শুক্রবার আমার বাংলাদেশ ‘এবি পার্টির’ মনোনীত প্রার্থী এবং তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে আয়োজিত যৌথসভায় এসব কথা বলেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, বরেণ্য সম্পাদক নুরুল কবিরের ওপর হামলা এবং প্রথম আলো-ডেইলি স্টার অফিসে আক্রমণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

আন্দোলনের সুযোগ নিয়ে কিছু কুচক্রী ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত রয়েছে। আজ সকালে রাজধানীর ফারইস্ট মিলনায়তনে আয়োজিত পূর্ব নির্ধারিত দলের মনোনীত প্রার্থী এবং কেন্দ্র ও তৃণমূল নেতাদের নিয়ে আয়োজিত এবি পার্টির এ যৌথসভা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদ সভায় পরিণত হয়। প্রতিবাদ সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা বাংলাদেশকে পরাজিত হতে দেব না, শত গুলি-ষড়যন্ত্র আমাদের থামাতে পারবে না।’ রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তিনি বলেন, ক্ষমতা অনেক ভয়ঙ্কর জিনিস দয়া করে সংযত হোন।

ওসমান হাদির হত্যাকাণ্ড এবং প্রথম আলোতে হামলার কারণে হাসিনাই সবচেয়ে বেশি খুশি হয়েছে। এসময় মঞ্জু শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক, স্মরণকালের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী তরুণ শরিফ ওসমান হাদির মৃত্যু আমাদের চরমভাবে ব্যথিত করেছে। তাই বলে এর প্রতিবাদে কোথাও হামলা করা বা আগুন দেয়া হলে তা আধিপত্যবাদীদের শক্তি যোগাবে।

আগরতলায় আমাদের হাই কমিশনে হামলা যেমন নিন্দনীয় তেমনি এখানে ভারতীয় হাইকমিশনে হামলার হুমকিও গ্রহণযোগ্য নয়। যে কোন মিডিয়া হাউজে হামলা আমাদের অভ্যুত্থানকে কলঙ্কিত করবে। এখনে যে বা যারা হঠকারিতা করবে তারা ভিনদেশীদের পক্ষের লোক হিসেবে ধরে নেওয়া হবে।’ এসময় এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর মেজর (অব) আব্দুল ওহাব মিনার বলেন, সরকারের চেষ্টায় যেখানে নির্বাচন আসন্ন সেখানে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে একটি চক্র খুনখারাবিতে মেতেছে।

মানুষ পুরোনো বস্তা পঁচা রাজনীতি প্রত্যাখ্যান করেছে। এতে দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব) দিদারুল আলম এবং লে. কর্নেল হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমদ ভুঁইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com