1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ টাকা জরিমানা - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ টাকা জরিমানা

র দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে এ জরিমানা করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ জানান, সদর উপজেলার তিনটি অবৈধ ইটভাটা পাগলার নন্দলালপুর এলাকার আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-২, শিলকুড়ির দাপা এলাকার মেসার্স এমএসবি ব্রিকস ও মেসার্স এসইউএ ব্রিকস ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধ ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার অপসারণ করা হয়। পাশাপাশি এস্কেভেটরের মাধ্যমে ইট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং চিমনি আংশিক ভেঙে ফেলা হয়। এছাড়া প্রত্যেকটি অবৈধ ইটভাটাকে পাঁচলাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ, র‌্যাব-১১, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ (ডিপিডিসি) এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com