1. admin@thedailyagnikontho.com : admin :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফলাফল প্রকাশ - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ফল প্রকাশ করা হয়। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ০৪ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় সারা দেশের ৩৪৩টি কেন্দ্রে ৮৭৭টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মান-উন্নয়নসহ ৪ লাখ ৪৩ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রকাশিত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd অথবা result.nu.ac.bd থেকে জানা যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনে সম্পূর্ণ ফল বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com