1. admin@thedailyagnikontho.com : admin :
খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট শুরু - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট শুরু

খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট শুরু

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে। সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ৯ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও ৫ম জেলা প্রশাসক টি টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। গোল্ডকাপ ফুটবল ও টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দীঘিনালা উপজেলা ও লক্ষ্মীছড়ি উপজেলা।

টুর্নামেন্টটি আগামী ৮ জানুয়ারি শেষ হবে। টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভা দলসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলে : মহালছড়ি উপজেলা, খাগড়াছড়ি সদর উপজেলা, পানছড়ি উপজেলা, দিঘীনালা উপজেলা, মাটিরাঙ্গা উপজেলা, গুইমারা উপজেলা, লক্ষীছড়ি উপজেলা, রামগড় উপজেলা, মানিকছড়ি উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভা।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা, এনএসআই খাগড়াছড়ি যুগ্ম পরিচালক মঞ্জুর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কাইসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তারসহ নয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com