1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
পদত্যাগী নেতাদের সঙ্গে আলোচনা চলছে, আসন বিন্যাস এখনো চূড়ান্ত হয়নি: আখতার - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
পদত্যাগী নেতাদের সঙ্গে আলোচনা চলছে, আসন বিন্যাস এখনো চূড়ান্ত হয়নি: আখতার

পদত্যাগী নেতাদের সঙ্গে আলোচনা চলছে, আসন বিন্যাস এখনো চূড়ান্ত হয়নি: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দল থেকে যারা পদত্যাগ করেছেন, তাদের সঙ্গে আলোচনা চলছে এবং তাদের পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি। আজ রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, যারা পদত্যাগ করেছেন, তাদের পদত্যাগের বিষয়টি আমাদের আহত করেছে।

তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিন্তু আমরা তা এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে। জাতীয় নির্বাচনের আসন বিন্যাস নিয়ে তিনি বলেন, আসন বিন্যাসের বিষয়ে আমাদের মধ্যে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের আহ্বায়ক আগেই জানিয়েছেন, ‘এটি আদর্শিক জোট নয়, নির্বাচনী সমঝোতা।’

আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ না দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া মানে স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য সুযোগ করে দেওয়া।

তিনি বলেন, জাতীয় পার্টি কর্তৃত্ববাদ সৃষ্টি করেছে এবং সেটিকে বৈধতা দিয়েছে। তাদের সহায়তায় আওয়ামী লীগ বাংলাদেশে হাজার হাজার মানুষ হত্যা করেছে। জাতীয় পার্টি গণহত্যার সহযোগী হিসেবে কাজ করেছে। এমন একটি দলকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com