1. admin@thedailyagnikontho.com : admin :
সুন্দরবনে হরিণ শিকারিদের ফাঁদ থেকে ২৪ ঘণ্টা পর বাঘিনী উদ্ধার - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
সুন্দরবনে হরিণ শিকারিদের ফাঁদ থেকে ২৪ ঘণ্টা পর বাঘিনী উদ্ধার

সুন্দরবনে হরিণ শিকারিদের ফাঁদ থেকে ২৪ ঘণ্টা পর বাঘিনী উদ্ধার

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া এক বাঘিনীকে আজ বিকেলে বন বিভাগ উদ্ধার করেছে এবং পরে চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। প্রায় দুই ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর বিকেল সাড়ে ৪টার দিকে বাঘিনীটিকে উদ্ধার করা হয়। প্রথমে বাঘিনীটিকে চেতনানাশক প্রয়োগের মাধ্যমে অজ্ঞান হয়। এরপর নিরাপদে ফাঁদ থেকে মুক্ত করা হয় বলে জানান পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস।

বন কর্মকর্তারা জানান, শনিবার দুপুরে টহলকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা ও কর্মচারীরা সরকার খাল এলাকায় ফাঁদে আটকে থাকা বাঘিনীকে দেখতে পান। উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আজ সকালে সম্পন্ন করা হয়। গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী বিশেষজ্ঞ পশুচিকিৎসক জুলকার নাঈমের তত্ত্বাবধানে উদ্ধার অভিযান পরিচালিত হয়।

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, বিশেষ ব্যবস্থার মাধ্যমে প্রথমে বাঘিনীটিকে অজ্ঞান করা হয়। সম্পূর্ণ অচেতন হওয়ার পর বন থেকে বাঘিনীটিকে উদ্ধার করা হয়। খুলনায় বিশেষজ্ঞ পশুচিকিৎসকদের তত্ত্বাবধানে বাঘিনীটির চিকিৎসা দেওয়া হবে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাকে আবার সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে বলে জানান আজাদ কবির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com