1. admin@thedailyagnikontho.com : admin :
জুলাই যোদ্ধা সুরভীকে জড়িয়ে যে মামলা তা পরিকল্পিত ও বানোয়াট: নাহিদ ইসলাম - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
জুলাই যোদ্ধা সুরভীকে জড়িয়ে যে মামলা তা পরিকল্পিত ও বানোয়াট: নাহিদ ইসলাম

জুলাই যোদ্ধা সুরভীকে জড়িয়ে যে মামলা তা পরিকল্পিত ও বানোয়াট: নাহিদ ইসলাম

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী জামিনে মুক্তি লাভের পর সোমবার রাতে খোঁজ নিতে টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় তার বাসায় গিয়ে খোঁজ খবর নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় কর্মী ও জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি বলেও উল্লেখ করেন। তিনি বলেন, সুরভীকে জড়িয়ে যে অভিযোগ ও মামলা করা হয়েছে, তার পুরো বিষয়টিই ছিল পরিকল্পিত ও বানোয়াট।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী নাসের খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতাকর্মীদের চরিত্র হননের প্রচেষ্টা চলছে। সুরভীর ঘটনাটিও তারই ধারাবাহিকতার অংশ। তিনি বলেন, কিছু গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই সত্য-মিথ্যা মিশিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশন করছে, যার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের কর্মীদের চাঁদাবাজ ও দুর্নীতিবাজ হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চলছে।

তিনি হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দলের ভেতরে ও বাইরে অনুপ্রবেশকারী একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, সোমবার সকালে এক সাংবাদিকের দায়ের করা অপহরণ ও চাঁদাবাজির মামলায় জুলাই যোদ্ধা সুরভীকে আদালতে হাজির করে পুলিশ এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত দুপুরে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। এ খবরে আদালত প্রাঙ্গণে ছাত্র-জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিক্ষোভ শুরু হয়।

পরবর্তীতে সুরভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হলে সন্ধ্যায় গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে রিমান্ড আদেশ বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। নারী, পরীক্ষার্থী ও সার্বিক মানবিক বিষয় বিবেচনা করে আদালত এ আদেশ দেন বলে জানান আইনজীবীরা। আদালতের আদেশ অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। তার মুক্তির খবরে সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com