1. admin@thedailyagnikontho.com : admin :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামীকাল, অংশ নিচ্ছে ২,৭২,৬২৬ শিক্ষার্থী - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামীকাল, অংশ নিচ্ছে ২,৭২,৬২৬ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামীকাল, অংশ নিচ্ছে ২,৭২,৬২৬ শিক্ষার্থী

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স কোর্সে ভর্তি পরীক্ষা। এবছর ৪,০১৭টি আসনের বিপরীতে মোট ২,৭২,৬২৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এতে গড়ে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ৬৭ জন শিক্ষার্থী। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে তিন দিনের ভর্তি পরীক্ষার বিস্তারিত তুলে ধরেন রাবির উপ-উপাচার্য প্রফেসর মঈন উদ্দিন। তিনি জানান, আগামীকাল শুক্রবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার ‘এ’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে- সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

প্রফেসর মঈন উদ্দিন আরও জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালেও পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই পরীক্ষা বহুনির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ কক্ষে প্রবেশের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com