1. admin@thedailyagnikontho.com : admin :
দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকছে: মো. তাহের - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকছে: মো. তাহের

দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকছে: মো. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ করেছেন, দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকছে। এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে বলে তিনি মনে করেন। রোববার (১৮ জানুয়ারি) রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. তাহের।

তিনি বলেন, মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া, সরকারের অতিরিক্ত নিরাপত্তা ও প্রটোকল দেওয়ার প্রবণতা একটি প্রধান রাজনৈতিক দলের নেতাকে ঘিরে সমতার নীতি লঙ্ঘন করছে। ডা. তাহের বলেন, “কারো নিরাপত্তা বা প্রটোকলে আপত্তি নেই। কিন্তু এটি সমানভাবে নিশ্চিত করতে হবে, নতুবা নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণের দায় এড়াতে পারবে না।

তিনি উল্লেখ করেন, এ বিষয়গুলি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং প্রয়োজনে কমিশনের যথাযথ পদক্ষেপ কামনা করা হয়েছে। একইসঙ্গে তিনি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। ডা. তাহের বলেন, প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। এটি হলে জামায়াত এটিকে উল্লেখযোগ্য ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com